Thursday, 31 December 2015

যে কারণে নারীদের যৌন উত্তেজনা চরমে পৌঁছায় ২৬ বছর বয়সে (ভিডিওসহ)

সম্প্রতি সান ফ্রান্সিসকোতে হওয়া এক সমীক্ষার মাধ্যমে বলা হয়েছে, নারীদের যৌন উত্তেজনা চরমে পৌঁছায় ২৬ বছর বয়সে। আর পুরুষদের যৌনতা চরমে পৌঁছায় ৩২ বছরের পর।তবে সমীক্ষাটি বেশি বড় আকারের ছিল না। এই সমীক্ষায় ১৮-৬৫ বছর বয়সের মাত্র এক হাজার প্রাপ্তবয়স্কের মতামত নেওয়া হয়। আয়োজনটির উদ্যোক্তা আটলান্টার সেক্স খেলনা প্রস্তুতকারক কোম্পানি লাভহানি ডটকম।


অন্যদিকে এই সমীক্ষায় এটাও বলা হয় যে, সান ফ্রান্সিসকোর নারীরা তাদের জীবনে ২৪ বছর বয়সেই সবচেয়ে বেশি যৌনতা উপভোগ করেন। সে ক্ষেত্রে পুরুষরা যৌনতার আস্বাদ গ্রহণ করেন ২৭ বছরের পরবর্তী সময়ে।

সমীক্ষায় দেখা যায়, অধিকাংশ নারীই যৌনতার প্রথম স্বাদ গ্রহণ করেছেন ১৮ বছরের পর। কিন্তু সেক্ষেত্রে আবার পুরুষরা ১৭ বছরের গোড়ার দিকেই প্রথম যৌনতা উপভোগ করেছেন। দেখা যায়, পুরুষদের প্রথম যৌন অনুভূতি উপভোগ করার পর প্রায় ১৫ বছর পরে তারা যৌনতাকে সবচেয়ে বেশি উপভোগ করেন। কিন্তু সে ক্ষেত্রে নারীরা প্রথম যৌনতার আস্বাদ নেওয়ার ১০ বছর পরেই যৌনতাকে চূড়ান্তভাবে উপভোগ করতে পারেন।
https://youtu.be/RhvBF5eNh0o

কোন ধরণের ভুঁড়ি কেন হয় এবং কিভাবে কমে?

আজকের ফ্যাশনের দুনিয়ায় ভুঁড়ি একটি বড় বিড়ম্বনার কারণ। এই সমস্যা যার আছে সেই বোঝে। আর এই সমস্যা থেকে মুক্তি পেতে কত কি না করেন। কিন্তু তার কোনওটিই কার্যকরী হয় না। তার একটি কারণ আছে। ভুঁড়ি সকলের এক রকম হয় না। তাই তার সমাধানও এক হয় না। কারও ভুঁড়ি কিছুতে কমেছে শুনে আপনিও তাই করতে সুরু করলেন কিন্তু লাভ হল না। আপনিও ক্লান্ত হয়ে ভাবলেন এই ভুঁড়ি কমান নয়। আসলে ব্যাপার তা নয়। আপনাকে ভুঁড়ি কমানোর উপায় জানার আগে জানতে হবে আপনার ভুঁড়ির ধরণ এবং কারণ কি। তার পরে তার সমাধান। এরকম কয়েকটি ভুঁড়ির নমুনা দেওয়া হল। দেখুন কোনটি আপনার সমস্যা।
১) নিচু ভুঁড়ি
আপনার ভুঁড়ি যদি নিচু হয়ে থাকে, তবে তার মানে হতে পারে আপনি বেশ স্ট্রেসে আছেন। গবেষণায় দেখা গিয়েছে, যারা নিজেদের কাজের ব্যাপারে খুব খুঁতখুঁতে হন তাদের থাকে এমন ভুঁড়ি। এই ভুঁড়ির প্রধান কারণ হল বদহজম। স্ট্রেসের কারণে তাদের ঘুম ও খাওয়ায় অনিয়ম হয় ফলে হয় বদহজম। এর থেকে পেট ফাঁপে যার ফলে ভুঁড়ি তৈরি হয়। হাসিখুশি মানুষের তুলনায় তাদের শরীরে কর্টিসল নামের হরমোন বেশি উৎপাদন হয়ে থাকে।
এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাকে প্রথমেই রিল্যাক্স করতে হবে। কমিয়ে ফেলতে হবে জাঙ্ক ফুড খাওয়া এবং ক্যাফেইন দিয়ে তৈরি পানীয় পান। কিন্তু তাই বলে খাওয়া বাদ দেবেন না। বার বার অল্প করে খাবার খেতে থাকুন। ধূমপানের অভ্যাস থাকলে সেটাও বাদ দিন।
২) খুব নিচু ভুঁড়ি
সাধারণত রোগা মানুষের এমন ভুঁড়ি থাকে যা বেশি নিচু। এ থেকে বোঝা যায় তারা পরিশ্রম বেশি করেন। বিশেষ করে নারীদের এই ভুঁড়ি বেশি দেখা যায়। যারা নিজেদের যত্ন নেন না বা নেওয়ার সময় পান না পরিশ্রমের জন্য, তাদের ভুঁড়ি নিচু হয়ে থাকে। তাদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়ার অভ্যাসও দেখা যায়।
এই ভুঁড়ি থাকলে প্রথমেই আপনার খাদ্যভ্যাসে পরিবর্তন আনতে হবে। ব্যালান্সড ডায়েট অনুযায়ী খাওয়া দাওয়া করতে হবে। খাদ্যে বৈচিত্র্য আনুন। আর সময় পেলে ব্যায়াম করুন। নিজের প্রতি যত্ন নিন।
৩) টায়ারের মতো ভুঁড়ি
দিনের বেশীরভাগ সময়ে বসে বসে কাটালে শরীরের চারপাশে বেড় দেওয়া এমন টায়ারের মতো ভুঁড়ি তৈরি হয়। এমন পেট দেখলেই মনে হয় মানুষটি মোটেই স্বাস্থ্যকর জীবনযাপন করেন না। কিন্তু এমন ভুঁড়ি কমিয়ে ফেলা আসলে সব থেকে বেশি সহজ।
এই ভুঁড়ি হয়েছে মানে আপনি সম্ভবত বেশি চিনি অথবা শর্করা খান বেশি। এছাড়াও আপনি মন খারাপ থাকলে খেতে থাকেন। এসব কারণে আপনার ভুঁড়ি বাড়ে। একটু সচেতন হয়ে চলুন। স্বাস্থ্যকর খাবার খান, ফলমূল খান বেশি করে। ভুঁড়ি কমতে সময় লাগবে না।
৪) ফাঁপা ভুঁড়ি
ঘুম থেকে উঠে দেখলেন পেট স্বাভাবিক। অথচ দিনের শেষে দেখলেন পেট ভারী হয়ে গিয়েছে, পোশাকের ওপর দিয়ে স্পষ্ট বোঝা যাচ্ছে ভুঁড়ির অবয়ব। এর মানে আপনার ফাঁপা ভুঁড়ি। এটা মোটা বা রোগা দুই ধরণের মানুষেরই হতে পারে। এর কারণ হল মূলত হজমে সমস্যা।
অনেক সময়ে কিছু কিছু খাবার আমাদের সহ্য হয় না অথচ আমরা এ ব্যাপারে খেয়ালও করি না। যেমন অনেকেরই দুধ বা দুগ্ধজাত খাবার খেলে প্রচন্ড গ্যাস হয়, তাতে ভুঁড়ি বাড়ে। অথচ তিনি দিনের পর দিন দুধ-চা পান করে চলেছেন। আবার কারও কারও বিশেষ কোনও সবজি বা মাংস হজম করতে সমস্যা হতে পারে। এই খাবারগুলোকে চিহ্নিত করুন এবং হজমে সমস্যা হয় এমন খাবার খাওয়া বন্ধ করে দিন। তাহলেই পেট ফাঁপা কমে যাবে।

সেক্স করা কি সত্যিই জরুরি ?

জীবনকে সুন্দর ও সহজ করে তুলতে আপনার প্রয়োজন সেক্স। তবে শুধু সেক্স হলেই হবে না, সেক্স হতে হবে আনন্দদায়ক ও নিয়মিত। এমনকি নিয়মিত আনন্দদায়ক সেক্স বাড়িয়ে দিবে আয়ু। নতুনদিনের পাঠকদের জন্য এই বারের আয়োজন সেক্সের উপকারিতা।মানসিক চাপ কমান : সেক্স মানসিক চাপ কমাতে সহায়তা করে। মানসিক চাপ কমানোর আর কোন উপায় হাতের কাছে না থাকলে সেক্স হতে পারে সহজ ও কার্যকর কৌশল।

সেক্সের সময় ডোপামিন হরমোনের ক্ষ

রণ বেড়ে যায়। ডোপামিনকে বলা হয় ‘সুখের হরমোন’। ডোপামিন কয়েক ধরণের হরমোনের কার্যক্ষমতা কমায় যেমন, এন্ড্রোমিন। মানসিক চাপ বেড়ে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে এন্ড্রোমিনের ক্ষরণ বেড়ে যাওয়া।

ব্যয়াম হিসেবে নিতে পারেন : সেক্সকে শরীর চর্চা হিসেবেও নিতে পারেন। সেক্স করার সময় শ্বাস-প্রশ্বাসের হার বেড়ে যায়। ফলে, শরীরে অতিরিক্ত চর্বি জমতে পারে না। হিসেব করে দেখা গেছে, সপ্তাহে তিনবার মোট পনের মিনিট সেক্স করলে বছরে ৭.৫ ক্যালরি চর্বি শক্তিতে

রুপান্তরিত হয়। বিস্ময়কর হলেও সত্যি সপ্তাহে তিনবার করে মোট পনের মিনিট সেক্স করলে ৭৫ মাইল হাটার সমান শক্তি ক্ষয় হয়। এছাড়া সেক্সের মতো শরীর চর্চা করলে কোষে অক্সিজেনের পরিমাণ বেড়ে যায়। এতে পেশী ও হাড় আরো শক্তিশালী হয়।

রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতেও সেক্স : সেক্স করার সময় রক্তচাপও কমে যায়। তবে, শুধুমাত্র সেক্স নয়, সেক্সের সময় আবেগের প্রকাশ করতে গিয়েও রক্তচাপ স্বাভাবিক নিয়ন্ত্রণের মধ্যে চলে আসে। এমনই একটি কাজ হচ্ছে, যৌনসঙ্গীকে জড়িয়ে ধরা।

সেক্স রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেবে : সেক্স রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়িয়ে দেয়। সর্দি-কাশির মতো রোগ সারিয়ে তুলতে চিকিৎসকের পরামর্শ না চেয়ে শরনান্ন হতে পারেন যৌনসঙ্গীর। আমাদের শরীরে ফ্লু’র মতো রোগ প্রতিরোধ করে ইমিউনোগ্লোবিন এ। সেক্সের পরিমাণ বাড়ার সাথে সাথে শরীরে ইমিউনোগ্লোবিন এ’র পরিমান বাড়তে থাকে।

তারুণ্য ধরে রাখুন : অনেকেই তরুণ থাকতে চান। তাদের জন্য তো কথাই নাই। তারুণ্য ধরে রাখতে যৌনসঙ্গীর গুরুত্ব অপরিসীম। একজন স্কটিস গবেষকের মতে, সপ্তাহে তিনবার সেক্স করলে আপনার বয়স কমপক্ষে ১০ বছর কম মনে হবে।

হৃদয়ের যত্ম নিতে সেক্স : হৃদপিণ্ডের যত্ন নিতেও নিয়মিত সেক্স করতে পারেন। এমনকি সেক্স মানুষকে হার্ট এ্যাটাকের মতো বিপদ থেকেও বাঁচিয়ে দিতে পারে। তবে শর্ত একটাই সেক্সের সমগ্র প্রক্রিয়াটি উপভোগ্য হতে হবে। নিউ ইংল্যান্ড রিসার্চ ইনিস্টিটিউটের গবেষণা মতে, কোন পুরুষের যৌন জীবন স্বাভাবিক হলে হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা ৪৫ ভাগ কমে যায়।

ব্যথা থেকে মুক্তির জন্য : এমনকি আপনি যদি মাইগ্রেনের রোগী হোন কিংবা শরীরে ব্যথাজনিত সমস্যা থাকে তাহলেও সমস্যা সমাধানের উপায় হিসেবে সেক্সকে বেছে নিতে পারেন।

পারস্পরিক আস্থা বাড়াতে : কারও বন্ধু বা বান্ধবীকে নিয়ে মনে সন্দেহ জাগতেই পারে। সাধারণতো সন্দেহ আর ঝগড়া করেই তখন প্রেমিক-প্রেমিকাদের সময় যায়। ফলে, সম্পর্ক ভেঙ্গে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। সন্দেহ জাগলে কোন কথা নেই। সেক্সই হচ্ছে কার্যকর সমাধান। সেক্স করলে অক্সিটোসিন নামের হরমোনের সক্রিয়তা বাড়ে। অক্সিটসিন প্রেমিক-প্রেমিকাদের মধ্যে বিশ্বাস ও আস্থা বাড়াতে সহায়তা করে।

ক্যান্সারের ঝুঁকি কমান : নিয়মিত বীর্যক্ষরণ হলে প্রোস্টেট ক্যান্সারের সম্ভাবনা কমে যায়।অস্ট্রেলিয়ায় একটি গবেষণায় দেখা গেছে, যে সকল পুরুষ মাসে কমপক্ষে ২১ বার বীর্যপাত ঘটিয়েছেন তাদের ক্যান্সারের ঝুঁকি কমে গেছে।

পেশীর শক্তি বাড়ান : সেক্স করার সময় শরীরের একাধিক পেশী কাজে লাগে। শরীরের একাধিক পেশীসহ মুত্রথলি ও মলাশয়ের পেশীগুলোও নিয়মিত সেক্স করার ফলে স্বাস্থ্যবান হয়ে ওঠে।

ভাল ঘুমের জন্য সেক্স : ভাল শরীর চর্চা হিসেবে সেক্সের জুড়ি নাই। তাই, যাদের ঘুমের সমস্যা তাদের জন্য সেক্স খুবই গুরুত্বপূর্ণ। নিয়মিত সেক্সের ফলে শরীর ও মন ভাল থাকে। ফলে, রাতে ঘুমের সমস্যা হয় না।

রজঃচক্র স্বাভাবিক রাখুন : মানসিক চাপের কারণে কখনও কখনও রজঃচক্র বন্ধ হয়ে যেতে পারে। আপনিতো জানেনই মানসিক চাপ কমানোর জন্য সেক্সের জুড়ি নাই। তাই রজঃচক্রে অস্বাভাবিকতা দেখা দিলে মনযোগ দিন যৌন জীবনে। নিয়মিত সেক্স করলে আপনার রজঃচক্র স্বাভাবিক হয়ে উঠবে। এছাড়া, সেক্স করলে শরীরে এমন কতগুলো হরমোনের নিঃসরন যেগুলো রজঃচক্রকে স্বাভাবিক রাখে।

দীর্ঘদিন বাঁচুন : মানসিক চাপ মুক্ত থাকা দীর্ঘ আয়ুষ্কালের অন্যতম কারণ। যেহেতু সেক্স মানসিক চাপ কমায় তাই সেক্স আয়ুষ্কালও বাড়ায়।

Wednesday, 30 December 2015

PSC Exam Result 2015. Primary Education School Certificate Result Will be Publish 31 December, 2015. Primary School Certificate Examination Result 2015 will be published in grading system. That is, result will be based on Grande Point Average in brief GPA. PSC result 2015 exam Bangladesh and another country who are competing from Riyadh, Jeddah, Abu Dhabi, Bahrain, Dubai, Qatar, Tripoli and Oman. Primary School Certificate Examination Result 2015 will be published in grading system. PSC Result Will Publish 31 December, 2015.

PSC Result Will Publish 31 December, 2015 at 12.00 PM

PSC Result 2015 will be published 31-12-2015. There are couple of way to find psc/Ebt Result. Online way, SMS way and From School Notice Board. So We Provide here some way to get PSC/EBT Result.

Click Here For Result and Follow Below Step:

Select your Exam name such as PSC or EBT
Select your District Name
Select your Thana/Upzilla Name or Code
Select your Passing Year
Give your Exam Roll and Submit For Get Result

Find Result by Send SMS

SMS format for General students:

DPE<space>Thana/Upazila Code Number<space>Roll Number<space>Send to 16222

Exp: DPE 43 3456 and send 16222

SMS format for Ebtedayee students:

EBT<space>Thana/Upazila Code Number<space>Roll Number<space>Send to 16222

Exp: EBT 43 3456 and send 16222
PSC Result Server Will be Busy When Publish Result. So Students Will be not able to get result easily. We Will Provide here Some way to get Result easily. Easily way Details Will be found Before Publish Result. So keep eye on our site.

PSC Exam Scholarship Result 2015. Primary School Certificate Scholarship 2015 Result Was Published February, 2016. Now Time To Published PSC Scholarship Result. So PSC Scholarship Result 2016 dpe.gov.bd Will be Found our Website. PSC Scholarship Result Will be Published 15 February, 2016. This Year PSC Passed Rate 98.96%. Now Students are Eagerly Waiting For PSC Scholarship Result 2014.

Download Primary School Certificate (PSC) Scholarship Result 2014-15

PSC & EBT exam Scholarship result Will be publish 15 February, 2016 at 5.00 om.

PSC Scholarship Result Has Been Published. See Your Result
District Wise Result Has Been Published
Primary school certificate (PSC) and Ebtedayi Exam (EBT) exam 2015 was held on November 2015 and continued up to November 30, 2015. Education Minister Nurul Islam Nahid informed about  Primary school certificate (PSC) exam result 2015 and EBT exam result 2015 will be publish on 30th December 2015.

PSC Scholarship Result 2014 Will be Published two (o2) Categories.

1. Talent Pool Scholarship
2. General Scholarship

PSC Scholarship Result 2015:

Dhaka Board PSC Scholarship Result 2015

Barisal Board PSC Scholarship Result 2015

Jessore Board PSC Scholarship Result 2015

Comilla Board PSC Scholarship Result 2015

Chittagong Board PSC Scholarship Result 2015

Rajshahi Board PSC Scholarship Result 2015

Sylhet Board PSC Scholarship Result 2015

PSC Exam Routine 2016

Directorate of Primary Education (DPE) has been published Primary School Certificate (PSC) Examination Routine 2016. Primary School Certificate (PSC) Examination will be started on 20th November, 2016 and ended on 28th November 2016. PSC/Primary school certificate examination is also known as prathomik shikkha somaponi porihkkha. In Madrasa education board it is known as Ebtedayi examination.

PSC (Primary Education) Exam Will be begin from 23rd November, 2016. PSC Exam Will be Start with English Subject and it will be completed by the subject math. PSC and PEC Exam Starts same time and same day all over the country.


Dhaka Board PSC Scholarship Result 2015

Barisal Board PSC Scholarship Result 2015

Jessore Board PSC Scholarship Result 2015

Comilla Board PSC Scholarship Result 2015

Chittagong Board PSC Scholarship Result 2015

Rajshahi Board PSC Scholarship Result 2015

Sylhet Board PSC Scholarship Result 2015


জেনে নিন গার্লস হোস্টেলের ১০টি গোপন কথা

গার্লস হোস্টেল এক এমন ঠিকানা যেখানে স্বাধীনতা, মজা আর ফ্যাশনের মকটেল তৈরি হয়৷ এখানেই শেষ নয়৷ অনেকসময় সাধারন লোকের চর্চায় বিষয় হয়ে ওঠে গার্লস হোস্টেলের অন্দরমহল৷ জেনে নিন গার্লস হোস্টেলের ১০ গোপন কথা-

গার্লস হোস্টেলে থাকা মেয়েদের সবচেয়ে ভাল টাইমপাস হল সেলফি৷ কখনও একার বা কখনও সকলে মিলে গ্রুফি তুলেই তাদের দিন বেশ ভালো ভাবেই কেটে যায়৷

২. সম্পর্কের রসায়ন:

বাড়ি ঘর ছেড়ে একা থাকতে আসা মেয়েদের সবচেয়ে ভরসার মানুষ হয়ে ওঠে তার রুমমেট৷ এই রুমমেটরাই তখন মেয়েটির ফ্রেন্ড ফিলোজফার অ্যান্ড গাইড৷ নতুন প্রেম বা প্রেমে ভাঙন সবকিছুতেই রুমমেটরা জ্ঞান দিতে থাকেন৷

৩. এক্সারসাইজ সেশন: হোস্টেলে বসেই মেয়েরা একে অপরকে নিয়ে পিএনপিসিতে মেতে ওঠেন৷ কে মোটা কে রোগে এই নিয়ে তাদের অলোচনা দীর্ঘ৷ এবার কেউ যদি বলে এক্সারসাইজ করা জরুরী তাহলে আর কথা নেই৷ গোটা হোস্টেল তখন যোগ গুরু হয়ে ওঠে৷ কিন্তু সবচেয়ে মজার বিষয় হল এক সপ্তার মধ্যেই শরীর চর্চা কেবল কথাতেই থেকে যায়৷

৪. না পছন্দ হোস্টেলের খাবার: প্রতিদিন গার্লস হোস্টেলের অন্দরে ন্যাশনাল ইস্যু হয় তা হল খাবার৷ কখনও ডালে নুন বেশি তো কখনও আধ সেদ্ধ চাল নিয়েই চলে তাদের তর্ক৷

৫. দূরভাষে বাক্যালাপ: হোস্টেলের প্রতিটা কোণে একটা দৃশ্য একেবারে কমন৷ হোস্টেলের প্রতিটা কোণা খাপচিতে একজনকে দেখা যাবে ফোনে কথা বলতে৷ তবে তা অবশ্যই দু-চার মিনিটের ব্যাপার নয়৷ রাত গড়িয়ে সকাল হয়ে গেলেও তাদের কথা শেষ হওয়ার নয়৷

৬. অনলাইন শপিং: হোস্টেলে থাকা মেয়েরা যে কি পরিমাণে অনলাইন শপিং করেন তা কল্পনার অতীত৷ কেউ একজন যদি ভুল করেও বলেন যে অমুক সাইটে জুতোয় ছাড় দিচ্ছে, ব্যস সকলে মিলে ল্যাপটপ বা মোবাইলে বুকিং শুরু করে দেবেন৷

৭. পোষাক বদল: প্রতিদিনই মেয়েরা তার আলমারির সামনে দাঁড়িয়ে অন্তত ১০ মিনিট ভাবেন আজ কি পড়ব? ফাইনালি যখন কিছুই মন পছন্দ হয়না তখন নিজের আলমারি ছেড়ে তার বান্ধবীর আলমারীতে উঁকি মারা শুরু করেন৷ শুরু হয় পোষাক আদান-প্রদান৷ আমাদের সাথে সংযুক্ত থাকুন, আমাদের ফেইজবুক-এ লাইক দিয়ে

৮. ঘরসজ্জা: হোস্টেলের ঘর কেউ কেউ এমন ভাবে সাজান তাতে দেখলে মনে হবে তারা সারাজীবন ওই ঘরেই থাকবেন৷ আর ঘর সাজানোর সবচেয়ে সাধারণ বস্তু হল পরিবার আর বন্ধুদের সঙ্গে তোলা বিভিন্ন কায়দার ছবি৷

৯. সৌন্দর্যের প্রতিযোগিতা: সবাই হয়ত বিশ্বসুন্দরীর খেতাব পাননি কিন্তু হোস্টেলের মেয়েরা সকলেই নিজেকে ঐশ্বর্য রাই মনে করেন৷ হোস্টেলের সবচেয়ে সুন্দর দৃশ্য হল নাচ আর মডেলিং সেশন, যেটা শুরু হয় রাতে খাওয়ার পর৷ সেই দৃশ্য দেখে আচ্ছা আচ্ছা লোক হাঁ হয়ে যেতে পারেন৷

১০. ক্যাট ফাইট: হোস্টেলে যে সবাই সবার বন্ধু এমনটা ভাবা একেবারেই ভুল৷ সেক্ষেত্রে কারোর মধ্যে একবার ঝগড়া লাগলে সে জল অনেক দূর অবধি গড়ায়।

বিয়ের প্রথম রাতে সে জিজ্ঞেস করলো আমার কারো সাথে অবৈধ সম্পর্ক ছিল কিনা...

আমি যখন ৮ম শ্রেণীতে তখন এক ছেলের সাথে আমার সম্পর্ক হয়। একই শ্রেণীতে পড়তাম। ছেলের ছোট এক বোন ছিল। ছেলেটির বাসা অনেক দুরে কিন্তু তার বাবা এখানে চাকুরি করতো।
৮ম শ্রেণীর শেষের দিকে তার বাবা চাকুরি ছেড়ে বাড়িতে চলে যায়। এসময় সে বিদ্যালয়ে থেকে পরীক্ষা শেষ করে বাড়িতে চলে যায়। এরপর প্রায় ছয় মাস পর পর দেখা হতো আর কথা হতো প্রায় এক মাস পর। তার জীবনের সবকিছু আমাকে জানাতো, আমিও কিছু কিছু জানাতাম। তার ছোট বোন আমাদের সম্পর্কের কথা মায়ের কাছে বলেছিল। এথেকে দুই পরিবার জানাজানি হয় এবং ঈদ উপলক্ষে তার বাবা আমাকে দেখতে আসে। কথা হয় যে পড়াশোনা শেষ হলে বিয়ে হবে।
ছেলেটি সাদাসিধা। আমাকে সে অনেক বিশ্বাস করতো। আমি কলেজে ওঠার পর সে একটা মোবাইল দিয়েছিল কথা বলার জন্য। কিন্তু বিয়ের প্রথম রাতে সে দৈহিক সম্পর্ক করার পর আমাকে জিজ্ঞেস করল আমার করো সাথে অবৈধ সম্পর্ক ছিল কিনা। আমি না বলেছিলাম। সে আমার হাত মাথায় রেখে আবার প্রশ্ন করল। আমি কেঁদে বললাম আমার চাচাত ভাই আমাকে জোরপুর্বক করেছিল। সে জানতে চাইল কবে। আমি বললাম ৯ম শ্রেণীতে থাকতে। সে বলল আমাকে জানাওনি কেন? তুমি আমাকে এতটা কষ্ট দিতে পারলে? আমিও যে তাকে খুব ভালবাসি, তার কষ্ট আমি দেখতে পারছিনা । এখন আমি কী করব?



দেখুন আপু, আপনার পরিস্থিতিটা আসলেই বেশ ঘোলাটে হয়ে গিয়েছে। আপনি চিঠিতে বিস্তারিত অনেক কিছুই লেখেন নি। যেমন ধরুন, বিয়ে হয়েছে কতদিন বা কত বছর বয়সে। ঠিক কত বছর আপনারা প্রেম করেছেন। ছেলেটি কী করে। চাচাতো ভাইয়ের সাথে ঘটনাটি কীভাবে ঘটেছিল ইত্যাদি। তবে আমি ধরে নিচ্ছি অনেকদিন প্রেমের পরই বিয়ে হয়েছে এবং এখনো আপনারা সংসার করছেন।
হ্যাঁ আপু, ভুলটা আপনার হয়ে গিয়েছে। জীবনের এই দুর্ঘটনা বিয়ের আগেই স্বামীকে বলে নেয়া অত্যন্ত জরুরী ছিল। সেটা যেহেতু বলেন নি, মানুষটি মনে করছে আপনি তাঁর সাথে প্রতারনা করছেন। অন্যদিকে এটাও সত্য যে আপনার ভালোবাসার চাইতে আপনার শরীরের শুদ্ধতাকেই তিনি বেশি মূল্য দিচ্ছেন, বুঝতে পারছেন না যে আপনার সাথে অন্যায় হয়েছিল। ভালোবাসার চাইতে শরীরটাই তাঁর কাছে মুখ্য হয়ে উঠছে।
যাই হোক, এখন আপনার একটাই করণীয় সেটা অচ্ছে স্বামীর রাগ প্রশমিত অবার অপেক্ষা করা। আপনি তাঁকে কী হয়েছিল সব বিস্তারিত খুলে বলুন। সাথেও এটাও বলুন যে আপনি ভয় পেয়েছিলেন যে সব জানলে সে আপনাকে ত্যাগ করবে। হারানোর ভয়ে বলেন নি। একইসাথে এটাও জানতে চান যে এখানে আপনার কী দোষ? আরেকজনের অন্যায়ের জন্য স্বামী আপনাকে কেন শাস্তি দিচ্ছেন? তারমানে কি তাঁর কাছে আপনার শরীরটাই সব?
নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করতে থাকুন। সংসার আগলে রাখুন। তিনি যদি সত্যি আপনাকে ভালোবেসে থাকেন তো আপনার কষ্ট বুঝবেন ও সব ভুলে আপনার পাশে দাঁড়াবেন। আর ভালোবাসা না থাকলে আসলে ছেড়ে যাওয়ার বাহানার অভাব হয় না। তাঁরও হবে না।
পরামর্শ দিয়েছেন-
রুমানা বৈশাখী


বিশেষ দ্রষ্টব্য
আমি কোন মনোরোগ বিশেষজ্ঞ, চিকিৎসক বা আইনজীবী নই। কেবলই একজন সাধারণ লেখক আমি, যিনি বন্ধুর মত সমস্যাটি শুনতে পারেন ও তৃতীয় ব্যক্তির দৃষ্টিকোণ থেকে কিছু পরামর্শ দিতে পারেন। পরামর্শ গুলো কাউকে মানতেই হবে এমন কোন কথা নেই। কেউ যদি নতুন কোন দিক নির্দেশনা পান বা নিজের সমস্যাটি বলতে পেরে কারো মন হালকা লাগে, সেটুকুই আমাদের সার্থকতা। কেউ ব্যক্তিগত ভাবে দেখা করে বা কাউকে না জানিয়ে গোপনে পরামর্শ চাইলে যোগাযোগ করতে পারেন এই পেজে। লিঙ্ক-

বছর খানেক আগে জানতে পারি আমার স্বামীর সঙ্গে তার মামাত বোনের..

আপু অনেক দিন ধরে লিখতে চেয়েও লিখিনি। কিন্তু অনেক কষ্ট নিয়ে চিঠিটা লিখছি। খুব উপকৃত হব উওর পেলে। আমার স্বামী আমার চেয়ে বয়সে ১১ বছরের বড়। আমাদের ৪ বছরের একটি সন্তানও আছে। কিন্ত বছর খানেক আগে জানতে পারি আমার স্বামীর সঙ্গে তার মামাত বোনের সাথে সম্পর্ক ছিল। আমার স্বামী আমাকে অনেক ভালবাসেন। তাই কখনো সন্দেহ হয়নি।

পরিবারের অমতের কারণে তাদের বিয়ে হয়নি। সেই মেয়েরও বিয়ে হয়ে গেছে। কিন্ত সে এখনো বিভিন্ন আত্মীয় স্বজনের বাসায় আসে। আমার তার সাথে দেখা হয়। তার বিভিন্ন আচার আচরণে আমি বুঝে ফেলি যে আমার স্বামীর সাথে তার কিছু ছিল। যেমন আমার বাচ্চাকে বেশি কেয়ার করা। পরে স্বামীকে জিজ্ঞাসা করলে সে বলে যে হ্যাঁ, বিয়ের আগে তাদের সম্পর্ক ছিল। আমি পুরো ভেঙে পড়ি। যদিও জানি ওটা অতীত এবং স্বামী কখনোই সন্দেহ জনক কোনও কাজ করনি। তবুও সারাটা জীবন এই মেয়ের আসে পাশে থাকতে হবে ভেবে মানতে পারছি না।
আমার স্বামী লন্ডনে থাকেন। ৬ মাস পর পর আসেন। আমার স্বামী এ-ও বলে যে তাদের মধ্যে শারীরিক সম্পর্কও হয়েছিল এক দু বার। আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ। এসব জানার আগে কোন উপায় ছিল না। ভিতরে ভিতরে পুড়ে মরছি। কাউকে কিছু বলতে পারছি না। ওর সাথে জীবন এখন বিভীষিকা লাগে। বাচ্চাটা না থাকলে ছেড়ে দিতাম। কিন্ত থাকতেও পারছিনা ওর সাথে। কারণ ওই মেয়ে এখনো তো আছে আমাদের মধ্যেই। কী করব বুঝতে পারছিনা। যদিও স্বামী আশ্বস্ত করে যে এমন কিছু করবে না তবুও কি বিশ্বাস। এক সময় ওই মেয়ের জন্যই সে পাগল ছিল। কী করব কোন উপদেশ দিন প্লিজ।


আপু, আপনাকে অনুরোধ করছি, প্লিজ নিজের জীবনে নিজের হাতে আগুন জ্বালবেন না। প্লিজ। যদি এভাবেই চলতে থাকে, একদিন এটার জন্য অনেক বেশি আফসোস করতে হবে আপনাকে। অনেক বেশি। প্লিজ আপু, আপনার ভুল ধারণা গুলো ঝেরে ফেলুন।

প্রথমেই বলছি, আপনার স্বামীর কোন দোষ নেই। একেবারেই না। আপনি আবেগের বশে ভুল সিদ্ধান্ত নিচ্ছেন, তাঁকে সইতে পারছেন না। একটি বার এটা ভাবছেন না যে মানুষটির ওপরে কী কী গিয়েছে। পিতা মাতা জোর করে আপনার সাথে বিয়ে দিয়েছেন, সে করেছে। অন্য ছেলেদের মত আপনার অমর্যাদা করেনি, আপনাকে কষ্ট দেয়নি, উলটো অনেক ভালবেসেছে। শুধু তাই নয়, আপনাকে সব সত্যি কথাও অকপটে বলে দিয়েছে। আর সেই মানুষটাকে কী করছেন আপনি? ভালোবাসা দিয়ে তাঁর জীবন ভরিয়ে দেয়ার বদলে তাঁকে কষ্ট দিচ্ছেন। এতটা স্বার্থপর হলে কি চলে আপু?
অতীত কার থাকে না, সবার থাকে। আপনারও আছে। আপনার স্বামী বা মামাতো বোন, কেউই তো আপনাকে কষ্ট দিচ্ছে না বা আপনার সাথে প্রতারনা করছে না। কেন আপনি অযথা ভুল বুঝে সন্দেহ করছেন আর অশান্তি ডেকে আনছেন নিজের জীবনে? মেয়েটি আপনার সন্তানকে আদর করে, এটা কি খারাপ কিছু? মোটেও না। আপনাদের সন্তান হওয়ায় মেয়েটি খুশি হয়েছে, তাই আদর করে। আর সম্পর্কে তো সে বাচ্চার ফুপি, আদর করবে না? মেয়েটির মনে যদি ঈর্ষা থাকতো, সে কখনোই আপনার বাচ্চাকে আদর করতে পারতো না আপু।
অকারণে নিজের সংসার ধংস করবেন না। স্বামীকে ভালবাসুন, এত বেশি ভালবাসুন যে অতীতের কষ্ট যেন তিনি ভুলে যান। নতুবা একদিন আপনার স্বামীকে ছাড়তে হবে না, স্বামীই আপনাকে ছেড়ে দেবেন। অশান্তি তৈরি করে আপনি অকারণেই কেবল স্বামীকে পরকীয়ার দিকে ঠেলে দিচ্ছেন। আর সম্ভব হলে সেই মামাতো বোনের সাথে সম্পর্ক সুন্দর করুন। এটাই বড় মনের পরিচায়ক।
পরামর্শ দিয়েছেন-
রুমানা বৈশাখী



বিশেষ দ্রষ্টব্য
আমি কোন মনোরোগ বিশেষজ্ঞ, চিকিৎসক বা আইনজীবী নই। কেবলই একজন সাধারণ লেখক আমি, যিনি বন্ধুর মত সমস্যাটি শুনতে পারেন ও তৃতীয় ব্যক্তির দৃষ্টিকোণ থেকে কিছু পরামর্শ দিতে পারেন। পরামর্শ গুলো কাউকে মানতেই হবে এমন কোন কথা নেই। কেউ যদি নতুন কোন দিক নির্দেশনা পান বা নিজের সমস্যাটি বলতে পেরে কারো মন হালকা লাগে, সেটুকুই আমাদের সার্থকতা। কেউ ব্যক্তিগত ভাবে দেখা করে বা কাউকে না জানিয়ে গোপনে পরামর্শ চাইলে যোগাযোগ করতে পারেন এই পেজে। লিঙ্ক-
https://www.facebook.com/apoardoctor/